Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলো পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ১৬৬ Time View

 নিজস্ব প্রতিনিধিঃ  লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর এলাকা থেকে শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে আটক করেছে পুলিশ। আটক মাহবুব ইমতিয়াজ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার বাসিন্দা। আটকে কয়েক ঘন্টা পর পুলিশ তাকে মুছেলেখা দিয়ে  ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন সদর মড়েল থানার অফিসার ইনচার্জ  মোঃ ছাইফুদ্দিন আনোয়ার।

সূত্র জানায়, আগামী রোববার (২৮ এপ্রিল) সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদসহ পাঁচ ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষিণ হামছাদী ইউনিয়নে টহল দেয়।

একই সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মীর শাহ আলমকে নিয়ে মোটরসাইকেল যোগে দালাল বাজার দিকে যাওয়ার পথে পুলিশ তাদের গতিরোধ করে। বহিরাগত হওয়ায় পুলিশ ইমতিয়াজকে আটক করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এসপি স্যারের নির্দেশে ইমতিয়াজকে আটক করা হয়েছে। তবে আটকের নির্দিষ্ট কারণ জানাতে পারেননি তিনি।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলো পুলিশ

Update Time : ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪