বিএম সাগর : বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদ্যাপিত হচ্ছে পহেলা বৈশাখ। রবিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রাটি বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, পালকি, বর-কনে, রাজা-সেপাই সাজে সজ্জিত ছিলো। এ ছাড়া বহন করা হয় বিভিন্ন ধরনের প্রতিকী শিল্পকর্ম, বাঙ্গালী সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতিকী উপকরণ, রংবেরংয়ের মুখোশ ও নানা প্রাণীর প্রতিকৃতি। শোভাযাত্রা শেষে জেলা কালেক্টোর ভবনের সামনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর উপস্থিতে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার তারেক বিন রশিদ পিপি এম,এডিসি জেনারেল মেহরে নেগার, পৌর মেয়র রমোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কেট হাউজে পান্তা উৎসবের আয়োজন করা হয়।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
নানা আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুরে পহেলা বৈশাখ উদযাপন
-
Reporter Name - Update Time : ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
- ১৬৪ Time View
Tag :
আলোচিত













