লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর ৩নং ওয়ার্ডের আমজাদ আলী সড়কের পাশের ডোবা থেকে ফজলুল করিম (৫৫)নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৬ এপ্রিল শনিবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফজলুল করিম বাঞ্চানগর পৌর শহরের ৫ নং ওয়ার্ড কাদের বক্স হাওলাদার বাড়ির দরবেশ মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, নিহত ফজলুল দির্ঘদিন যাবৎ মানসিক ভাবে অসুস্থ ছিল । গত ২ ই এপ্রিল বিকেলে দোকান থেকে ওষুধ আনতে বাসা থেকে বাহির হন ফজলুল । এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার বিকালে একটি ডোবায় তার লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে নিখোঁজের ৫ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার
-
Reporter Name - Update Time : ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- ১৭৩ Time View
Tag :













