Dhaka , বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুর ৮ দোকান আগুনে পুড়ে দেড় কোটি টাকার ক্ষতি।

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ১৬০ Time View

smart

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে বলিরপোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মুদি দোকান, কাপড় দোকান, মোবাইল দোকান, ফার্মেসী ও ফল দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে পুড়ে মুদি দোকানি করিম স্টোরের ৮০ লক্ষ, পল্লী চিকিৎসক আলা উদ্দিন ও খুরশিদ আলমের ৪ লক্ষ, আনোয়ার বস্ত্র বিতানের ১২ লক্ষ, আবদুর রহমান টেলার্সের ১০ লক্ষ, সুমন টেলিকমের ১২ লক্ষ, আব্বাস ফল বিতানের ৫ লক্ষ এবং চারজন ঘর মালিকের ৮ ঘরের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ফার্মেসী ব্যবসায়ী মো. রুবেল বলেন, আমি সকালে এসে দোকানে বসি। তখন দুইটি বিকট শব্দ শুনে বাহিরে এসে দেখি একটি কাপড়ের দোকান থেকে আগুন চারদিকে চড়িয়ে পড়ছে। তাৎক্ষণিক ফায়ারসার্ভিসে কল দিই। এছাড়া পাশের মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি জানিয়ে দিলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহুর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।
কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল মজিদ জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুর ৮ দোকান আগুনে পুড়ে দেড় কোটি টাকার ক্ষতি।

Update Time : ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪