Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ঘরে হামলা লুটপাট আহত- ২

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ৩৯০ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে নুর হোসেন নামের এক ব্যবসায়ীর বসত ঘরে ডুকে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে মোরশেদ হোসেন,রেদোয়ান ও তাসলিমা আক্তারের বিরুদ্ধে। এসময় তারা নুর হোসেনের স্ত্রী ফিরোজা বেগমকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে তার কাছে রক্ষিত ব্যবসার ২ লক্ষ ১০ হাজার টাকা এবং গলার ও কানের স্বর্ণালংকার চিনিয়ে নেয়। ফিরোজা বেগমের আত্মচিৎকারে মোরশেদ ও তাসলিমা পালিয়ে গেলেও রেদওয়ানকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ফিরোজাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এখনো সে চিকিৎসাধীন রয়েছে।
রেদোয়ান সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরিফপুর গ্রামের আহম্মদ এর ছেলে। তাসলিমা একই ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। এদিকে অপর অভিযুক্ত মোরশেদ শরিফপুর গ্রামের আব্দুর গফুর বাড়ির হাসেম এর ছেলে এবং তাসলিমার স্বামী। তার রয়েছে একাধিক মামলা এছাড়াও অষ্টম শ্রেণীতে পড়ুয়া আপন শ্যালিকাকে অপহরণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে ভুক্তভোগী ব্যবসায়ী নুর হোসেন পিয়ারাপুর গ্রামের কবিরাজ বাড়ির মৃত আবদুল হালিমের ছেলে পেশায় গরু ব্যবসায়ী। অভিযুক্ত তাসলিমা তার…।

ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ সন্ধ্যার দিকে ব্যবসায়ী নুর হোসেন বাড়ি থেকে একটু দূরে চা দোকানে যায়। যাওয়ার সময় গরু বিক্রির ২ লক্ষ ১০ হাজার টাকা রেখে যায় স্ত্রী ফিরোজার নিকট। তাসলিমা এসে দরজা খুলতে বলে ফিরোজা দরজা খোলার সাথে সাথে রেদোয়ান ও তাসলিমার স্বামী মোরশেদ ঘরে ডুকে ফিরোজার মুখ চেপে ধরে। এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। তার কোমরে থাকা টাকা এবং গলা এবং কানের স্বর্ণালংকার নিয়ে নেয়। পরে ফিরোজা চিৎকার দিলে তারা পালিয়ে যাওয়ার সময় রেদোয়ানকে আটক করে দিপু এ সময় দিপু মাথায় আঘাত পায়।

পরে এ ঘটনায় নুর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করে সেই মামলায় তাসলিমাকে গ্রেফতার করে পুলিশ পলাতক রয়েছে তার স্বামী। এদিকে রেদোয়ান বর্তমানে কারাবন্দী থাকলেও জামিনে আছে তাসলিমা তার হুমকিতে আতঙ্কে আছে নুর হোসেন ও তার পরিবার।

অনতিবিলম্বে প্রধান আসামি মোরশেদকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ঘরে হামলা লুটপাট আহত- ২

Update Time : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪