Dhaka , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪ লক্ষ্মীপুর ছাত্রদল নেতার ওপার তেল ব্যাবসায়ীর হামলা আহত ৪ জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধ: প্রবাসী ভাইকে পিটিয়ে হত্যার করলো আপন বড় ভাই ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রথমবারের মতো মন্ত্রী হলেন লক্ষ্মীপুরে কৃতি সন্তান এ্যানি লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

লক্ষ্মীপুরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা ভাঙচুর 

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০৬ Time View
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে সাফায়েত আহাম্মদ সুজন নামের এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে দিদার এলাহী, ইব্রাহিম খলিল, শাজাহান, রাসেল, এর বিরুদ্ধে।
গত ১৮ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার আটিয়াতলী গ্রামের নাছির মাস্টার বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রবাসী সাফায়েত ও হামলাকারী সবাই একই বাড়ির বাসিন্দা।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার সুমি বাদি হয়ে ২১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে মামলা করায় আসামীরা  ক্ষিপ্ত হয়ে বহিরাগত সন্ত্রাসী এনে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে পুনরায় হামলা ও ভাঙচুর চালায়।
এদিকে মামলার পর পুনরায় হামলার শিকার হয়ে আতঙ্কে রয়েছে  প্রবাসীর পরিবার।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে  পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।
এ নিয়ে স্থানীয় ভাবে একাধিক বার শালিসি বৈঠক হয়। সর্বশেষ এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভায় শালিসি বৈঠক শেষ ঘর নির্মাণ শুরু করে প্রবাসী সুজন।  নির্মাণ কাজ শুরু থেকে দিদার, ইব্রাহিম, শাজাহান, রাসেল,জুয়েল নানা ভাবে হুমকি দেয়। পরে তারা গত ১৮ ফেব্রুয়ারি সকালে নির্মাণাধীন ঘরে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী  সুমি বাদি হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগত সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ভাঙচুর করে ঘরের আসবাবপত্র ভেঙ্গে ফেলে দুটি দেয়াল। এসময় বাধা দিতে আসলে প্রবাসীর স্ত্রী সুমিকে মারধর করে তারা। এক পর্যায়ে তার গলায় ধারালো অস্ত্রদিয়ে হত্যা করতে যায়। এতে বাধা দিলে মাহবুব ও জেসমিন কে মারধর করে তারা।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি মামলা রজু করা হয়েছে। পুনরায় হামলার বিষয়টি কেউ জানায়নি।
Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪

লক্ষ্মীপুরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা ভাঙচুর 

Update Time : ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪