Dhaka , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ১১টি দোকান

  • Reporter Name
  • Update Time : ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৩ Time View

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের জকসিন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলার জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুইপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী সড়কে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানান, দুপুর সাড়ে বারোটার দিকে জকসিন পূর্ব বাজার আব্দুর রহিম সুপার মাকের্টে খোকনের ভাংগারি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সৌরভ হোটেল, মন্নান স্টোর, একটি সেলুন, ফার্নিচার ও টায়ারের দোকানসহ ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সময়মত ফায়ার সার্ভিস না আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা।

এদিকে জকসিন বাজার কমিটির কোষাধ্যক্ষ জানান, বাজারে সবসময় যানজট লেগে থাকায় আগুন লাগলে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হয়। এতে বাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ। যানজট নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ১১টি দোকান

Update Time : ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪