Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী বিরুদ্ধে আটক-৩

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩৩ Time View

নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুরে স্ত্রী কোহিনুর বেগমের বাঁশের আঘাতে স্বামী আবুল বাশারের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ কোহিনুর, মেয়ে রাফা (১৫) ও ছেলের বৌ দিফাকে (২০) আটক করেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন।

নিহত আবুল বাশার ফতেহপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ও সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল বাশার দীর্ঘদিন সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন। ৫-৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। একই বাড়ির বিল্লাল হোসেন দিলুর সঙ্গে বাশারের স্ত্রী কোহিনুর বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে সবসময় ঝগড়াঝাটি হতো।

আজ সকালে পাশের বাড়ি থেকে স্ত্রী কোহিনুর তার স্বামী বাশারকে ধান আনতে বলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী তার স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে বাশার জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় বাশারকে হাসাপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এমন অভিযোগ করছেন নিহতদের ভাতিজা বাহার।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আশা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। জিজ্ঞেসাবাদ করার জন্য স্ত্রী, মেয়ে ও পুত্রবধূকে আটক করা হয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী বিরুদ্ধে আটক-৩

Update Time : ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪