Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লেখাপড়া করলে অন্ধ শিক্ষার্থীরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে চাকুরী করবে : এসপি তারেক

  • Reporter Name
  • Update Time : ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৬ Time View

বিএম সাগর : লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেছেন, পড়ালেখা করে অন্ধ শিক্ষার্থীরা একদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে তারা চাকরি করবে। তারা যদি পড়ালেখা না করত, তাহলে অনেকেই ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকত।

এখন তারা পড়ালেখা করে জ্ঞান অর্জন করছে। চাইলেও তারা ভিক্ষাবৃত্তি করবে না। তিনি বলেন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি এ মাদরাসায় আসার পর। আমি সময় করে একদিন তাদের সঙ্গে খাবার খাব, গল্প করব, সময় কাটাব। যারা এ মহৎ উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের সাধুবাদ জানাই। বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (৭ নম্বর ওয়ার্ড) সমসেরাবাদ এলাকায় ‘আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদরাসায়’ শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার এসব কথা বলেন। অন্ধ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করতে গিয়ে তাদের মুখে কোরআন তেলাওয়াত ও ইসলামি গজল শুনে মুগ্ধ হন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ। জেলা পুলিশের পক্ষ থেকে ২৪ জন অন্ধ শিক্ষার্থীর হাতে পুলিশ সুপার শীতবস্ত্র তুলে দেন। এসময় চারজন শিক্ষককের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মেস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, বিশেষ শাখার (ডিআইও-১) একেএম আজিজুর রহমান মিয়া ও শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম প্রমুখ।
এর আগে পুলিশ সুপার শহরের ঝুমুর ট্রাফিক চত্বর এলাকায় অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লেখাপড়া করলে অন্ধ শিক্ষার্থীরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে চাকুরী করবে : এসপি তারেক

Update Time : ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪