Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ১৫৬ Time View

লক্ষ্মীপুরের রামগতিতে মো. জোবায়ের হোসেন নামে এক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে (২২) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহাদাত নামে আরেক যুবক জোবায়েরকে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, উপজেলার চর সেকান্দর গ্রামের এ ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী গৃহবধূর মা বলেন, গত ২০ জানুয়ারি উপজেলার চর সেকান্দর গ্রামে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে শাহাদাত আমার মেয়ের গতিরোধ করে। একপর্যায়ে শাহাদাত তাকে জোবায়েরের হাতে তুলে দেয়। পরে জোবায়ের তার ব্যক্তিগত অফিসে নিয়ে আমার মেয়ের সর্বনাশ করে। এ সময় শাহাদাত পাহারারত অবস্থায় ছিল। আমার তার মেয়ের এক বছর আগে বিয়ে হয়েছে।

তিনি বলেন, আমি চট্টগ্রামে বাসাবাড়িতে কাজ করি। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আমি গ্রামের বাড়িতে এসে বিষয়টি জানতে পেরেছি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ২০ জানুয়ারি দুপুরে গৃহবধূ শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শাহাদাত তার গতিরোধ করে হাত ধরে ফেলে। পরে শাহাদাত তাকে জোরপূর্বক জোবায়েরের হাতে তুলে দেয়। শাহাদাতকে পাহারায় রেখে জোবায়ের তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে গৃহবধূকে হত্যা করার হুমকি দেয় অভিযুক্তরা।

অভিযুক্ত জোবায়ের রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও চর আলগী ইউনিয়নের চর সেকান্তর গ্রামের মৃত খুরশিদ মাওলানার ছেলে। শাহাদাত একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে।

এদিকে,অস্বিকার করে বলেন শ্রমিক লীগ নেতা জোবায়ের হোসেন বলেন, এলাকার শাহাদাত ও সোহাগ আমার অফিসের পেছনে ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে বলে শুনেছি। এর সঙ্গে আমি জড়িত নই। পুলিশ শনিবার রাতে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। রাজনৈতিক প্রতিহিংসাবশত আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেল্লাল কারি বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের কাছে অভিযোগও করেনি। এমন কোন অভিযোগ পেলে দলের সাংগঠনিক  আনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এই ব্যাপারে  ভুক্তভুগী বিবি হাজেরা বাদীহয়,  জোবায়ের হোসেন, ও শাহাদাত  হোসেন নামে দুই জনকে  আসামী করে রামগতি থানায় একটি মামলা দায়ের করেন।

রামগতি থানার অফিসার ইচার্জ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। মামলার কার্যক্রম শেষে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

Update Time : ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪