Dhaka , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে নিশার টাকা না পেয়ে মাকে খুন করে ছেলে

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ১৮৫ Time View

নিজস্ব প্রতিনিধি,: লক্ষ্মীপুর সদরে নেশার টাকার জন্য কিরন বেগম (৫০) নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মো. কাওছার হোসেনের (৩০) বিরুদ্ধে। পুলিশ ঘাতক কাওছারকে আটক করেছে।

রোববার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার হত্যার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে আছেন বলে জানান এ প্রতিবেদককে।

বিজ্ঞাপন

এর আগে, সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) গংগাপুর গ্রামের গণি মিঝি বাড়ির আবুল খায়েরের ছেলে কাওছার তার মা কিরন বেগমকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর করিম লিটন  জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কাওছার নেশার টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যা করে। এর আগেও কয়েকবার কাওছার তার মাকে মারধর করছে। কাওছার মাদকাসক্ত। সেই তার মাকে হত্যার পর বাড়ির পাশে দোকানে এসে বলে তার মাকে হত্যা করেছে সে নিজেই। তাৎক্ষণিক জনগণ তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক কাওছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে নিশার টাকা না পেয়ে মাকে খুন করে ছেলে

Update Time : ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪