Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

লক্ষ্মীপুরে নৌকা প্রার্থীর ‘ছবি-প্রতীকে’ আগুন দিল দুর্বৃত্তরা

  • Reporter Name
  • Update Time : ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ১৭৪ Time View

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু’র নির্বাচনী পোস্টার ও নৌকার প্রতীকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বেশকিছু ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর-আগে, ভোররাতে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের হাজ্বী মার্কেটে ঝুলন্ত একটি নৌকার প্রতীক নামিয়ে ও প্রার্থীর কয়েকটি ছবিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়দের ধারণা আগামীকাল রোববার জাতীয় সংসদ নির্বাচন তাই দুর্বৃত্তরা ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করতে ককটেল ফাটিয়ে আতঙ্ক ও হাতে বানানো ঝুলন্ত নৌকায় ও ব্যানারে আগুন দেয়।

এদিকে লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান নৌকার বিপক্ষের লোকজনকে দায়ী করে গণমাধ্যমকর্মীদের জানান, যেখানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে ওই এলাকা নৌকার জনপ্রিয়তা রয়েছে। ভোটের সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে তারা আগুন দেয় প্রার্থীর ছবি ও নৌকার প্রতীকে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোস্তফা বলেন, পোস্টার ও নৌকার প্রতীকে আগুনের ঘটনা সঠিক। আমরা নৌকার সমার্থকদের বলছি সুনির্দিষ্ট অভিযোগ থাকলে থানায় লিখিতভাবে জানাতে। তাহলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ককটেল ফাটানো বিষয়টি আমাদের জানা নেই।

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে নৌকা প্রার্থীর ‘ছবি-প্রতীকে’ আগুন দিল দুর্বৃত্তরা

Update Time : ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪