Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নৌকার প্রার্থীকে’ রাজাকার বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

  • Reporter Name
  • Update Time : ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১৭৪ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে ঈগল প্রতীকের সেলিনা ইসলামকে কারণ দর্শাতে বলা হয়।

এতে বলা হয়, জাতীয় একটি অনলাইন পত্রিকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলেছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

তাই আগামী ৫ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

একইদিন সকালে জেলা আওয়ামী লীগ নেতা আইনজীবী লুৎফর রহমান গাজী আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত এ রায় দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে আসনটির কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে বক্তব্য প্রদানকালে সেলিনা ইসলাম এ মন্তব্য করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

নৌকার প্রার্থীকে’ রাজাকার বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

Update Time : ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪