নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয দুর্গাপূজা। এর আগে মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়েদেন,এবং নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় দিকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে লক্ষ্মীপুরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুর গড়িয়ে যেতেই ভক্তরা বিভিন্ন এলাকার পূজামন্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন পৌর শহর এলাকায়। পরে ট্রাকগুলো প্রতিমা নিয়ে রহমত খালী ও আশপাশের মেঘনা নদীর উদ্দেশে রওনা দেয়। এবং সেখানে গিয়ে তাহাদের প্রতিমা বিসর্জন দেয়। সারাদেশে ন্যায় এবছর লক্ষ্মীপুর জেলায় ৭৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এসব মন্ডপে শারদীয় উৎসব নির্বিঘেœ উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মন্ডপে মন্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হয়েছে মন্ডপ পাহারার জন্য। প্রতিমা বিসর্জন দেখতে শসান ঘাটে হাজারো মানুষ হাজির হন। পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যলোকে এসেছিলেন। আজ স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে চড়েই।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
-
Reporter Name - Update Time : ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- ১৮০ Time View
Tag :













