Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে অটোরিকশা চালকের রক্তাক্ত মৃত দেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ২২৫ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে শাহ আলম স্বপন নামের এক অটোরিকশা চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কলাকোপা গ্রামের একটি সুপারি বাগানে মরদেহটি পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ছুরি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই এলাকার হাজী বাড়ির সামনে আবু তাহেরের সুপারি বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাঁকে চিনতে পারেননি।
পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তার জামার পকেটে থাকা পরিচয়পত্র থেকে তার পরিচয় সনাক্ত করে পুলিশ।

শাহ আলম স্বপন লক্ষ্মীপুর সদর উপজেলা আবিরনগর গ্রামের কদ্দুস হাওলাদার বাড়ির মৃত-শাজাহানের ছেলে পেশায় অটোরিকশা চালক (ব্যাটারি চালিত)। গতকাল ১২ অক্টোবর সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হন তিনি।

ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে মেরে রাস্তার পাশে সুপারি বাগানে ফেলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ওসি স্বপন বডুয়া।

তদন্তকারি কর্মকর্তা রায়পুর থানার উপ পরিদর্শক(এস আই) মাইনউদ্দিন তালুকদার বলেন, ‘সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। বাগানে একটি ধারালো ছুরি পাওয়া গেছে। পরিচয় পাওয়া গেছে। মৃতদেহের পেটে জখম রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে অটোরিকশা চালকের রক্তাক্ত মৃত দেহ উদ্ধার

Update Time : ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩