Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

শেখ হাসিনার জন্মদিনে রায়পুরবাসী পেল শিশু-পার্ক

  • Reporter Name
  • Update Time : ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৯ Time View

লক্ষ্মীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাবাসিকে বিনোদনের জন্য একটি শিশুপার্ক  উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।  বৃহস্প্রতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর পাতা এলাকায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ নতুন শিশু-পার্কটির শুভ উদ্বোধন করেন- রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ও ভূমি কমিশনার মো. রাসেল ইকবাল।

উদ্বোধন শেষে এমপি নয়ন বলেন- এ শিশুপার্ক রায়পুরের একটি উন্নয়নের রূপকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রায়পুর উপজেলা প্রশাসন রায়পুরবাসীকে এ শিশুপার্ক উপহার দিয়েছে। প্রায় ৫০ লাখ টাকার ব্যয়ে এ শিশুপার্ক করা হয়। আস্তে-আস্তে আর বরাদ্দের মাধ্যমে এ শিশুপার্ককে আধুনিক ও নান্দনিকভাবে গড়ে তোলা হবে। একসময় এ উপজেলাবাসী বিভিন্ন ছুটির সময় বিনোদনের জন্য লক্ষ্মীপুর জেলা শহর অথবা পাশের জেলা চাঁদপুরে যেতো। এখন তারা এ পার্কে শিশুদের নিয়ে কিছুটা সময় নিতে পারবে।
এখন আর রায়পুর পিছিয়ে নেই। একটি আর্ট স্কুল স্থাপন হয়েছে। একটি মডেল মসজিদের কাজ শুরু হয়েছে। এছাড়াও একটি স্টেডিয়ামের জন্য ইতিমধ্যে ৬ কোটি টাকা অর্থবরাদ্দ হয়েছে। সামনে সেই কাজ শুরু হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

শেখ হাসিনার জন্মদিনে রায়পুরবাসী পেল শিশু-পার্ক

Update Time : ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩