Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮০ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মঞ্জু ও বিপ্লব হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু তেয়াওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি। অপর নিহত বিপ্লব একই ইউনিয়নের শহর কসবা গ্রামের নেছার আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় মঞ্জু তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধানতাবশত ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে লক্ষ্মীপুরে সদর উপজেলার দালাবাজার ইউনিয়নের দালাবার বাজার এলাকায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাবিহা সুলতানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাবিহা দালাল বাজার এলাকার মো. সুজনের মেয়ে। ঘটনার সময় সাবিহা ঘরের সামনেই খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে সাবিহাকে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। পুকুরের পানিতে পড়ে একশিশুসহ তিন জনকে মৃত অবস্থায় পেয়েছি৷ তাদের চিকিৎসার সুযোগ পাইনি। পরে মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

Update Time : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩