Dhaka , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

বিএনপির এ্যানি নেতাকর্মী নিয়ে আদালতে

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • ২১৫ Time View

নিজস্ব প্রতিনিধি,: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে লক্ষ্মীপুর জজকোর্টে এসেছেন পুলিশের করা মামলার (বেল-বন্ড) আগাম জামিনের কপি জমা দিতে।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ্যানি নেতাকর্মীদের নিয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলামের আদালতে হাজির হন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, সাহবউদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

জানা গেছে, পুলিশ দুইটি মামলায় এ্যানিসহ অন্য আসামিরা গত ২৭ জুলাই দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য: গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষ ও সজিব হত্যার ঘটনায় সদর মডেল থানায় পরদিন ১৯ জুলাই রাতে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে নিহত সজিবের মেঝো ভাই মো. সুজন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। পাশাপাশি মজুপুর এলাকায় কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজুর বাসভবন ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এছাড়াও দায়িত্ব পালন কাজে বাধাসহ পুলিশকে আহত করার ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে প্রধান করে ২৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সেই সঙ্গে বিস্ফোরক ও নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এই মামলাতেও বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে প্রধান করে ৩০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১৫০০ জনকে আসামি করা হয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

বিএনপির এ্যানি নেতাকর্মী নিয়ে আদালতে

Update Time : ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩