Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নিখোঁজের ৭ দিন পর এনজিও মাঠকর্মীর মাটিচাপা মরদেহ উদ্ধার আটক-১

  • Reporter Name
  • Update Time : ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
  • ২৩৮ Time View

নিজস্ব প্রতিনিধি: নিখোঁজের সাত দিন পর মাটিচাপা থেকে লক্ষ্মীপুরের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউনুছ (৫৮) গ্রামীণ বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা। এ ঘটনায় জাবেদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শহরের মিলেনিয়াম হাসপাতাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর থানার ওসি মো. মোছলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নিহত ইউনুসের বাড়ি লক্ষ্মীপুর পৌর শহরের ৭নং ওয়ার্ড আবদুল গনি হেডমাস্টার সড়ক এলাকায়। তিনি ওই এলাকার আবদুর রশিদ মোল্লার ছেলে। আটক জাবেদ একই এলাকার শফীকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাতে ইউনুছ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন তার স্ত্রী সুলতানা জামান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই অভিযোগের সূত্র ধরে জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের কালু হাজী সড়কের পাশে তার নিজ দোকানে পেছনে ইউনুছের মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কিস্তির টাকার নিয়ে বিরোধের জেরে সাত দিন আগে তাকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন জানান, ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে ধরে ইউনুছকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়। পরে তার মোটরসাইকেল ও মোবাইল পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয়। মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজন পুলিশি আটক করেছে পুলিশ।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

নিখোঁজের ৭ দিন পর এনজিও মাঠকর্মীর মাটিচাপা মরদেহ উদ্ধার আটক-১

Update Time : ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩