নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ২১ই আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভাটি হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন মোঃ বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ আওয়ামী লীগে নেতা রাসেল মাহমুদ মান্না, মহি উদ্দিন বকুল, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, জেলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা,, ১০ নং ওয়ার্ড কাউন্সিল জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান বক্তা নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, বিএনপির এ্যানি চৌধুরী যেইভাবে হাত -পা ছুঁড়ে কথা বলে বাহিরের কেউ এই জেলায় আসলে মনে করে এই জেলায় বিএনপি বেশি, কিন্তু বিএনপি কোনোদিন উত্তর স্টেশন এর সামনে আমাদের সামনে আসি ভেজাল করতে পারে নাই, কারণ বিএনপি আওয়ামীলীগকে ভয় পাই, তারা শুধু পারে ২০-৩০ জন পুলিশের সাথে। ১৫ ই আগষ্ট জিয়াউর রহমানের নির্দেশে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করে আর তার ছেলে তারেক জিয়ার নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে। আমরা সকল শহীদের জন্য দোয়া করি। ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে যারা জড়িত সকলের দ্রুত বিচারের দাবি জানায়।
শিরোনাম :
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র
রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ
রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত
কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী
খাজনা আদায়ে ভূমি অফিসের ‘হালখাতা’ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত
তারেক জিয়ার নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে-নয়ন এমপি
-
Reporter Name - Update Time : ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ আগস্ট ২০২৩
- ১৭৮ Time View
Tag :
আলোচিত













