নিজস্ব প্রতিনিধি: ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ চারটি দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে যুবলীগ।
শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া। 
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ইলিশ চত্ত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বরাবর স্মারকলিপি প্রদান করেন তিনি। এতে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, ২১ আগস্ট হত্যাকা-ের মাস্টার মাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং কানাডা ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠন আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা গোফরান বাবু, দিপু মাহমুদ, দিদার মোল্লা জালাল উদ্দি রুমি, সোহাগ পাটওয়ারী প্রমুখ।
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা বায়েজীদ ভুঁইয়ার নেতৃত্বে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
-
Reporter Name - Update Time : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ আগস্ট ২০২৩
- ২৪৫ Time View
Tag :













