নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর ৩ নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের আয়োজনে শোকাহত আগস্ট ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৩ আগস্ট ) বিকেল বেলা পাইকবাড়ি বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর – ২ রায়পুর আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আবুল বাশার লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী , পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন মোঃ বাবর, জেলা আওয়ামীলীগ নেতা এড. রাসেল মাহমুদ মান্না,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন বিন তাহের পাটোয়ারী সহ আরোও অনেকে।
বক্তরা বলেন- বিএনপি আবার ক্ষমতায় এলে এখন আমরা যাদের বয়স্ক ভাতা দিচ্ছি তাদের নাম কেটে নিবে তারা তাদের দলের কিছু নেতাদের ভাতা দিবে, আমাদের পৌরসভার যেই উন্নয়ন কাজ গুলো করার বাজেট আসছে তা বন্ধ করে দিবে, তাই আমাদের লক্ষ্মীপুরে উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে আওয়ামীলীগকে আবার নির্বাচনে জয়ী করতে হবে।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুর পৌর ৩ নং ওয়ার্ডে ১৫ই আগস্ট উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
-
Reporter Name - Update Time : ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩
- ১৯০ Time View
Tag :
আলোচিত













