নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে পদযাত্রা চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। এসময় চন্দ্রগঞ্জ থানার ১২ নং চরশাহী ইউনিয়নের কৃষক দলের কর্মী সজিব নামে একজন নিহত হয়।
পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন বিএনপির পদ যাত্রায় চলাকালিন সময় তাদের নেতা কর্মীরা পুলিশকে লক্ষকরে ইটপাটকেল নিক্ষেপ করে এসময় অগ্নি সংযোগ চালালে পুলিশ বাঁধাদিলে ৩৫জন পুলিশ আহত হয়। এদিকে জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এড. হাসিবুর রহমান জানান পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের সাথে সংঘর্ষে প্রায় ৭০/৮০জন নেতা কর্মী আহত হয়। এসময় কৃষক দলের এক কর্মী নিহত হন। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা শহরের ঝুমুর সিনেমা হল এবং রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়। আহত অনেককে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, সংঘর্ষ চলাকালে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। অন্যদিকে পুলিশও টিয়ারসেল ছোড়ে। এ ঘটনায় ঝুমুর সিনেমা হল এলাকা এবং রামগতি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের অনেকের গায়ে ছররা গুলি লেগেছে।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে বিএনপি পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশসহ আহত শতাধিক নিহত-১
-
Reporter Name - Update Time : ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- ১৯১ Time View
Tag :
আলোচিত













