নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২য় দিনের মত বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষক ও কর্মচারীরা।
চাকুরী জাতীয়করণ,পুর্নাঙ্গ উৎসব ভাতা, পেনশন প্রবর্তন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, বিধি মোতাবেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদানসহ ৬ দফার দাবীতে লক্ষ্মীপুরে সমাবেশ, মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বেসরকারী পর্যায়ে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীরা। ১৭ জুলাই (সোমবার) সকালে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়।
পরে একই দাবীতে মিছিল নিয়ে বাগবাড়ি থেকে উত্তর তেমুহনী প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, সহসভাপতি মিনাল কান্তি সাহা, আওলাদ হোসেন চৌধুরী, আবদুর রব হেলাল, শাহাব উদ্দিন, ইব্রাহি খানসহ আরো অনেকে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন বর্তমান মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরা নানান ভাবে অবহেলিত। তাদের চাকরি জাতীয়করণ না হওয়ায় তারা বর্তমান পরিস্থিতি সাথে টিকতে পারছেনা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে শিক্ষকরা কষ্টে দিন অতিবাহিত করছে।
বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের দাবী পূরণে প্রতিশ্রুদি দিলে তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ে অফিস কক্ষ খোলা থাকবে তবে ক্লাস রুমে তালা থাকবে বলে জানান শিক্ষক নেতারা।দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে বলেও জানান তারা।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে চাকরি জাতীয়করসহ ৬ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন
-
Reporter Name - Update Time : ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- ২০১ Time View
Tag :
আলোচিত













