লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘মাদককে না বলি, আদর্শ সমাজ গড়ি’ এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুর সদরে টুমচর ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে উপজেলার জগৎবেড় রহমতখালির পাড় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে সমাজকর্মী ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম মাষ্টার, সমাজকর্মী শামীম হাসান, শামছুল আলম ফিরোজ, ইউছুপ আলী প্রমুখ।
খেলায় নক আউট পদ্ধতিতে ইউনিয়ন পর্যায়ের ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় ১নং ওয়ার্ডকে ১-শুন্য গোলে পরাজিত করে ৭ নং ওয়ার্ড। আগামী শুক্রবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খেলা উপভোগ করেন হাজারো দর্শক।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
টুমচর ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- ২১৫ Time View
Tag :













