Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

লক্ষ্মীপুর ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ২৯২ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই ৬২ বছর বয়সী সুজায়েত উল্যা পাটওয়ারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সুজায়েত উল্যা ওই এলাকার মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত সুজায়েত উল্যাহ্ ছেলে সৌরভের আগামী সপ্তাহে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হানিফ পাটওয়ারী ও তার ছেলে কিরন পাটওয়ারী সৌরভের বিরুদ্ধে অপবাদমূলক কথা ছড়িয়ে দেয়। এতে বিয়ে ভেঙ্গে দেয় কনে পক্ষ। বিষয়টি জানাজানি হলে জিজ্ঞাসা করতে গেলেই উভয় পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাপ-বেটা সুজায়েত উল্যাকে কিল-ঘুষি মারে। একই সময় ভাতিজা কিরন লাঠি দিয়ে তার চাচা সুজায়েত উল্যার মুখমন্ডলে একটি আঘাত করে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় সুজায়েত উল্যা গোসল করতে পুকুরের দিকে যাচ্ছিলেন বলে জানান তার ভাতিজা আজাদ।

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

Update Time : ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩