Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০

  • Reporter Name
  • Update Time : ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
  • ২১৭ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে মজুমদার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় মজুমদার বাড়ীর বাসিন্দা সৌর মজুমদার গংদের বাড়ীর পাশের মালিকানা পুকুরে অংশীদার হিসেবে মালিকানা দাবী করে নব কুমার গং কর্তৃক মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের বাক বিতন্ডা হয়। এসময় নব কুমার ও তার ভাই মানিক এবং ছেলে প্রান্ত মজুমদারসহ ৮/১০জন তাদের প্রতিপক্ষ সৌর ও তার চাচা অজয়ের উপর লাঠি-সোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অজয় গংদের বাড়ীতে গিয়েও তারা নিবা রানী, তুপ্তি রানীসহ আরো ৪জনকে মারধর করে। এসময় স্কুলছাত্রীসহ একাধিক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠে। এসময় বাড়ীর অন্যলোকজনের সঙ্গে তাদের দস্তাদস্তির ঘটনা ঘটে। এতে আরো কয়েকজনসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। পরে সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
এদিকে অভিযুক্ত নব কুমার মজুমদার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে পুকুরে তাদের মালিকানা রয়েছে বলে দাবী করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০

Update Time : ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩