Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে বাস থেকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ২৭০ Time View

 নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরে নাইট কোর্স (শতাব্দী) নামে একটি যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন- মো. শফিউল আলম (৪৮) ও মো. শামিম (৩০)।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করছেন লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. জহিরুল আলম।

এর-আগে, সোমবার গভীর রাতে লক্ষ্মীপুর বাস-টার্মিনাল এলাকায় ‘মজু চৌধুরী ঘাটের’ রাস্তার মুখে ওই যাত্রীবাহী (শতাব্দী) বাস তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় অভিযুক্ত দুই মাদক কারবারিকে।

আটক শফিউল আলম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সির হাট ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রামের (মুন্সী বাড়ির) আব্দুল আজিজের ছেলে। অপর ব্যক্তি মো. শামীম একই উপজেলার ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল গ্রামের (ফকির বাড়ির) শামসুল হকের ছেলে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুর গামী যাত্রীবাহী (শতাব্দী) বাসে দুইজন মাদক কারবারি যাত্রী সেজে মাদকসহ অবস্থান করছে। ওই তথ্যমতে শহর ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন অভিযান পরিচালনা করে (শতাব্দী) বাস থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মাদক কারবারি এ চক্র দীর্ঘদিন ধরে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড থেকে মাদক পারাপার করেন ভোলার লালমোহন উপজেলায়। শতাব্দী বাসটি মজু চৌধুরী ফেরি ঘাট হয়ে ভোলা যায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে বাস থেকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Update Time : ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩