Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

লক্ষ্মীপুর পৌর বাসীকে দিতে এসেছি নিতে নয়-পৌর মেয়র মাসুম ভুঁয়া

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • ৫২৪ Time View

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গিকার গ্রাম হবে শহর,লক্ষ্মীপুর পৌর শহরে ১ কোটি ৪৮ লক্ষ ৭৫ হাজার নয়শত টাকা ব্যায়ে প্রায় ১৫ বছরের পুরোন বেহাল ২টি সড়কের কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬জুন) দুপুর ১২টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ জয়নাল আবেদীন সড়কের ফলক উম্মেচনের মাধ্যমে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া।
পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীণে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রকল্পের আওতায় এদুটি সড়ক ও ড্রেন নির্মান কাজ করা হবে। লক্ষ্মীপুর পৌর ৬ নং ওয়ার্ডের জয়নাল আবেদীন সড়ক হইতে এবায়েদ উল্যাহ সড়কের শেষ পর্যন্ত ৬১০ মিটার সড়ক কার্পেটিং ও ৫১২ মিটার ড্রেন এবং দলিল উদ্দিন ভুইঁয়া সড়কের ১৭৭ মিটার কার্পেটিং এবং ১৭৭ মিটার ড্রেনসহ দুটি রাস্তায় মোট ৭৮৭ মিটার সড়ক কার্পেটিং এবং ৬৮৯ মিটার ড্রেন নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। এতে নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ৭৫ হাজার নয়শত টাকা। যা চলতি বছরের ২৮ নভেম্বর সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে। সড়ক ও ড্রেন নির্মান প্রকল্পটি বাস্তবায়ন করবেন মেসার্স রিশাত এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পৌর ৬ নংওয়ার্ড সোনালী কলোনী এলাকায় এ সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, পৌর মহিলা কাউন্সিল তাছলিমা আক্তার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার জুলফিকার হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, সাংবাদিক মো. রাকিব হোসাইন রনি, ৬নং ওয়ার্ড যুব সংগে সভাপতি আবুল কাশেম সমির ও সাবেক সোনালী ব্যাংক ব্যবস্থাপক সাখাওয়াত উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গিকার গ্রাম হবে শহর। সে অঙ্গিকারের ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌরসভার বড় বড় উন্নয়ন কাজ শুরু হয়েছে। এ দুটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এ এলাকার বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হতো। পৌর বাসীর ভোগান্তি দূর্র করতে পৌরসভার প্রথম বড় প্রকল্প হিসেবে এ সড়ক দুটি ও ড্রেন নির্মাণ কাজ হাতে নিয়েছে। তাই সড়ক ও ড্রেণ নির্মান কাজে স্থানীয়দের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন তিনি

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর পৌর বাসীকে দিতে এসেছি নিতে নয়-পৌর মেয়র মাসুম ভুঁয়া

Update Time : ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩