নিজস্ব প্রতিনিধি: প্রধান বিচারপতির অভিপ্রায়ক্রমে বিচারপ্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে এবার লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১০ জুন) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। এসময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এর সভাপতিত্বে
এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিষ্টার আলমগীর মোহাম্মদ ফারুকী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ ছাদেকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, জেলা প্রশাসক মো. আনোয়ান হোসাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া, ২য় আদালতের বিচারক মো. নুরুল আফসার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. মুনির হোসাইন,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছায়েদুজ্জামান শরীফ, সিনিয়র সহকারী জজ ওজমা শুকরানা,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ, তরেক আজিজ, বেলায়েত হোসেন, ভিক্টোরিয়া চাকমা ও অন্যান্য বিচারকবৃন্দসহ জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্যরা।
জানা যায়,
আইন বিষয়ক মন্ত্রনালয়ের বরাদ্দকৃত প্রায় ৫৭ লক্ষ টাকা ব্যায়ে ‘ন্যায়কুঞ্জ’ ভবনের কাজটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ। এখানে বিচারপ্রার্থীদের বসার জন্য আসন, একটি ব্রেস্ট ফিডিং রূম, সুপেয় পানির ব্যবস্থা, একটি শপ, দুটি টয়লেটসহ একটি বড় আকারের ওয়েটিং রূম থাকবে। ইতিমধ্যে এ কাজের বিপরীতে অর্থ ছাড় দেয়া হয়েছে। ‘নিকুঞ্জ’ নামের এ স্থাপনাটি হবে ১০০০ স্কয়ার ফিট বা ৯৩ স্কয়ার মিটার প্রশস্ত একতলা বিশিষ্ট ভবন।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
বিচারপ্রার্থীদের জন্য লক্ষ্মীপুরে ‘ন্যায়কুঞ্জ’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
-
Reporter Name - Update Time : ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- ২৩৩ Time View
Tag :













