Dhaka , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

পাঁচ তলার ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ৩৮৬ Time View

রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকার একটি বাসার পাঁচ তলার ছাদ থেকে পড়ে মো. শহিদুল শিকদার (৫০) নামে এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল শিকদারের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে। তার পিতার নাম জব্বার সিকদার।

শহিদুল শিকদারের মামাতো ভাই শামীম জানান, আমার ভাই শনির আখড়া জাপানি বাজার ৬ নম্বর রোডের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করত। আজ সকাল সাড়ে নয়টার দিকে ওই বাসার পাঁচতলার ছাদে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সকাল ১১ টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :
About Author Information

zahirul islam

আলোচিত

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

পাঁচ তলার ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু

Update Time : ০২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩