Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

মোতালেবের পেট থেকে বের হলো আরও আটটি কলম

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৩১৫ Time View

সিরাজগঞ্জের মোতালেব হোসেনের (৩৫) পেট থেকে আরও ৮টি কলম বের করেছেন চিকিৎসকরা। এ নিয়ে দুই দফায় তার পেট থেকে ২৩টি কলম বের করা হয়। এর আগে ২৫ মে তার পেট থেকে এন্ডোস্কপির মাধ্যমে ১৫টি কলম বের করা হয়েছিল। মোতালেব সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার খুকনী আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন।

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম বলেন, সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় এন্ডোস্কপির মাধ্যমে তার পেট থেকে ৮টি কলম বের করা হয়েছে। এখন তিনি সুস্থ। ৪-৫ দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে।

অসুস্থ মোতালেবের মা লাইলী বেগম বলেন, “এক বছর ধরে আমার ছেলের পেটের ব্যথায় ভুগছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পরও সে সুস্থ হয়নি। ১৫ দিন আগে সমস্যা আরও বাড়ে তার। তখন সে খেতে পারতো না, খালি বমি করতো। এ কারণে তাকে এ হাসপাতালে আনা হয়। এখানে আনার পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে পেটের মধ্য থেকে কলমগুলো বের করে এনেছেন চিকিৎসকরা।”

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, প্রথমদিন তার পেট থেকে ১৫টি কলম বের করা হয়। সোমবার আরও ৮টি কলম বের করা হয়েছে। বাংলাদেশে এমন সাফল্য এটাই প্রথম।

Tag :
About Author Information

zahirul islam

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

মোতালেবের পেট থেকে বের হলো আরও আটটি কলম

Update Time : ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩