Dhaka , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ তার লোক জনের ওপর হামলার অভিযোগ আহত-৫ নুরুল্লাপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টার অভিযোগ শিপনের বিরুদ্ধে লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিশাল শোভাযাত্রা লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা  ৬টি প্রকল্পের ৩৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা প্রকৌশলী লক্ষ্মীপুরে শহীদের নামে চত্বর নামকরণের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন,  লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ১৩৪ Time View

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৩ মে) বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন স্থানে আহত হয়েছে অন্তত ১৬ জন।
নরসিংদী
নরসিংদীর রায়পুরায় বাড়ির পাশে মাঠ থেকে খড় সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে সামসু্ন্নাহার বেগম (৪৫) ও জাবেদ মিয়া (১১) নামে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর ও গুপিনাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামসুন্নাহার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী এবং নিলক্ষা ইউনিয়নের গুপিনাতপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে নরসিংদীর শিবপুরে বজ্রপাতে খোকন মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খোকন মিয়া উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

এছাড়াও বজ্রপাতে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মরহুম বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫), নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়া মহল্লার সুকুমার রায়ের ছেলে শুপ্তকরের (১৪) মৃত্যু হয়েছে।

পাবনা
পাবনার ভাঙ্গুড়ায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে শাকিল হোসেন (১৯) ও মিজ উদ্দিন (৩০) নামে দুই শ্রমিকের মৃত্যু। মঙ্গলবার বিকেলে উপজেলার বেতুয়ান গ্রামে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। তার দু’জনই উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা।

নওগাঁ
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে জামিল হোসেন (১৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানিপুর মাঠে এ ঘটনা ঘটে। তিনি ভবানীপুর গ্রামের মরহুম আজাদ সরদারের ছেলে।

পটুয়াখালী
পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে আব্দুর রব হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি কাটাখালী গ্রামের মরহুম আলী হাওলাদারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় বজ্রপাতে মোজাম্মেল হক এবং মনু মিয়া নামে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনাতলা গ্রাম ও মানিকপুরে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম
কু‌ড়িগ্রা‌মের উলিপুর শাহাজালাল (৪৫) ও চিলমারী উপজেলায় অবরু শেখ (৫০) নামে দুই কৃষকের বজ্রপা‌তে মৃত‌্যু হ‌য়ে‌ছে।

সুনামগঞ্জ
সুনামগঞ্জে সকালে ওমর মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বজ্রপাতে। ধর্মপাশা উপজেলার ৪ নং জয়শ্রী ইউনিয়নের হরিপুরে এ ঘটনা ঘটে।

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক

সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

Update Time : ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩