Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিঃ রামগতিতে আ.লীগের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ১৮৪ Time View

রামগতি সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামগতি উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন। ২২মে সোমবার বিকেলে উপজেলার আলেকজান্ডার বাজারে এ বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, পৌর আ.লীগ সভাপতি সাইদ পারভেজ, সাধারণ সম্পাদক ওয়ারেছ মোল্লা, ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, আফতাব উদ্দিন আফতাব, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, যুবলীগের যুগ্ম আহবায়ক সোয়াইব হোসেন খন্দকার, শাহ মো: রাকিব, আ.লীগ নেতা নুরুল আলম মাষ্টার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জোবায়ের হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আবদুল ওয়াহেদ। তিনি বলেন, আমাদের নেত্রীকে হত্যার প্রকাশ্য হুমকিদাতা আবু সাইদ চাঁদের দ্রুত বিচার দাবি করছি। রামগতিতে উঁৎপেতে থাকা চাঁদের মতো এ ধরনের জামাত-বিএনপি’র সন্ত্রাসীদেরও উৎখাত করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে আওয়ামী লীগ থেকে অভিযোগ উঠে। ইতিমধ্যে পাবনাসহ বেশ কয়েকটি এলাকায় তার বিরুদ্ধে মামলা হওয়ার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিঃ রামগতিতে আ.লীগের বিক্ষোভ

Update Time : ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩