Dhaka , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ তার লোক জনের ওপর হামলার অভিযোগ আহত-৫ নুরুল্লাপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টার অভিযোগ শিপনের বিরুদ্ধে লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিশাল শোভাযাত্রা লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা  ৬টি প্রকল্পের ৩৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা প্রকৌশলী লক্ষ্মীপুরে শহীদের নামে চত্বর নামকরণের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন,  লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ লক্ষ্মীপুরে প্রাণঘাতী ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণে তরুণ উদ্যোক্তা সভাপতি জনি লক্ষ্মীপুর পৌরসভার অর্থ আত্মসাৎ প্রকৌশলীসহ ৩৯ কর্মকর্তাকে দুদকে তলব

নাশকতার চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো..আনোয়ার খান এমপি

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ১৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো। সরকার সব সময় সতর্ক রয়েছে। জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ সকলেই তৎপর থাকবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে জাতিকে কলঙ্কমুক্ত করে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর বাংলাদেশকে মাথা উচু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে অপরাধ দমন করে সুশাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে সরকার।
রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রবিবার (২১ মে) দুপুরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায়
মূখ্য উপদেষ্টার বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন। সভায় অবৈধ ট্যাক্টর বন্ধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেল্লাল আহমেদ প্রমুখ।
এর আগে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নব-গঠিত কমিটির উদ্যোগে আনন্দ র‌্যালি ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আনোয়ার হোসেন খান এমপি।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন। আজকে জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের নেতা নন, তিনি আজকে বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছেন। আজকের ছাত্রলীগ আগামী দিনে দেশের নের্তৃত্ব দিবে। তাই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।
উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু মাল, সাধারণ সম্পাদক অভি, রামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক তানভীর হাসান রবিন মাল, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী জয়, সাধারণ সম্পাদক আহমেদ কাউছারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ তার লোক জনের ওপর হামলার অভিযোগ আহত-৫

নাশকতার চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো..আনোয়ার খান এমপি

Update Time : ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩