Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৫ সাইক্লোন শেল্টার, থাকবে ৬৪ মেডিকেল টিম

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ২০৯ Time View

লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় মোখার ক্ষতি মোকাবিলায় লক্ষ্মীপুরে ১৮৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হবে। এছাড়া ৬৪টি মেডিকেল টিমও গঠন করার হচ্ছে।

দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ৮ লাখ ১২ হাজার টাকা ও ৪২০ মেট্টিক টন চাল রয়েছে। একটি জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন নম্বর চালু করা হবে।

এছাড়া সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্যোগকালীন কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ দুর্যোগ ব্যবস্থাপনা কমটির প্রস্তুতি সভায় এসব তথ্য জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেনসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলা মেঘনা নদীর উপকূলবর্তী এলাকা।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। বন্দর এলাকাগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে লক্ষ্মীপুরে কোনো সতর্কতা সংকেত দেখাতে এখনও নির্দেশনা দেওয়া হয়নি। souce : banglanews24

Tag :
About Author Information

Happy Times

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৫ সাইক্লোন শেল্টার, থাকবে ৬৪ মেডিকেল টিম

Update Time : ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩