Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১১৫ Time View

রামগতি  প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগতিতে মহিউদ্দিন নামের এক ভূমিদস্যুর বিরুদ্ধে নিরীহ ভূমিহীনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৃষক রিয়াজ মাহমুদ বিনু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ২০২৩-২৪ ইং অর্থ বছরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর মৌজার ৮৫৩৬ নম্বর দাগে ভুক্তভোগী অসহায় কৃষক রিয়াজ মাহমুদ বিনুকে সরকারের এক নম্বর খাস খতিয়ানের ১ একর ৫০ শতক জমি বন্দোবস্ত দেওয়া হয়। সরকার থেকে বন্দোবস্ত নিয়ে ২০২৩ সালে কৃষক বিনু ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে জমিতে ধান চাষা করে ফসল তোলার সময় হঠাৎ ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু মহিউদ্দিন ও শাহাদাত তাদের দলবল নিয়ে জমির সকল ফসল তুলে নিয়ে যায়। এবং ওই জমিতে বিনুকে চাষাবাদ করতে বাধা দেন। পরে বিনু জমি ও ফসল উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে ইউনিয়ন উভয়পক্ষকে ডেকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে দিয়ে জমির পরিমাপ করেন। সরকারি সার্ভেয়ার জমি পরিমাপ করে কৃষক বিনুকে বন্দোবস্ত দেওয়া ওই জমি মেপে বুঝিয়ে দেন। ইউএনও কৃষক বিনুর পক্ষে রায় দেন। কিন্তু ভূমিদস্যু মহিউদ্দিন ও শাহাদাত এ রায় অমান্য করে বিনুকে মারধরের চেষ্টা করা সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পরে বিষয়টি রামগতি থানার ওসিকে অবহিত করা হলে তৎকালীন ওসি ওই জমিতে বিনুকে ফসল চাষ করতে বলেন। কিন্তু তাতেও বাঁধা দেন ভূমিদস্যু মহিউদ্দিন। ভূমিদস্যু মহিউদ্দিনের হাত থেকে জমি উদ্ধারে কৃষক বিনু সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

কৃষক রিয়াজ মাহমুদ বিনু বলেন, সরকার তাকে ওই জমি বন্দোবস্ত দিয়েছেন। কিন্তু ভূমিদস্যু মহিউদ্দিন লাঠিয়াল বাহিনী দিয়ে তার জমি দখলের চেষ্টা চালায়। তিনি নিয়মিত খাজনা পরিশোধ করে আসলেও তাকে তার জমিতে চাষাবাদ করতে বাঁধা দিচ্ছে মহিউদ্দিন।

অভিযুক্ত মহিউদ্দিন বলেন, আমরা তাকে কেন বাঁধা দিবো?। সে তার জমিতে চাষাবাদ করুক, এতে তাদের কোন আপত্তি নেই।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি পেয়েছেন। সরকার কর্তৃক ভূমিহীনের বন্দোবস্ত জমি দখলের অপচেষ্টা করা হলো অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ

Update Time : ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬