Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৫ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নির্মাণ কাজে বাধা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শারমিন আক্তার নামে এক কলেজ শিক্ষিকা। তিনি অভিযোগ করেন, তার বাবার ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে জাকির হোসেন নামে এক ব্যক্তি বাধা দিচ্ছেন এবং জমিতে থাকা বিভিন্ন আসবাবপত্র লুটপাট করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শারমিন আক্তার বলেন, লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিসিক সংলগ্ন বদ্দার বাড়ির সামনে ৯ শতাংশ জমি তার ভাই জাহাঙ্গীর আলম ক্রয় করেন। পরে সেখানে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করা হয়।
তিনি দাবি করেন, মৃত আবুল কাশেমের ছেলে জাকির হোসেন জমির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করছেন। একটি চক্রের মাধ্যমে দফায় দফায় বৈঠক করে ৮ লাখ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এরপরও প্রতিনিয়ত তাদের হয়রানি করা হচ্ছে বলে জানান।
শারমিন আক্তার আরও বলেন, গত ৮ ফেব্রুয়ারি রাতে জাকির হোসেন বাউন্ডারি দেওয়াল ভেঙে জমিতে প্রবেশ করে ঘরের মালামাল লুটপাট করেন এবং সিসি ক্যামেরা ভাঙচুর করেন। তবে লুটপাটের কিছু দৃশ্য ক্যামেরায় ধারণ হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় থানায় ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে উকিল বৈঠকও হয়েছে এবং সেখানে প্রতিপক্ষের জমির কোনো মালিকানা প্রমাণ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে শারমিন আক্তার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হয়রানির সুষ্ঠু বিচার দাবি করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬