Dhaka , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

  • Reporter Name
  • Update Time : ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৮ Time View

নিজেস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে জেলার চারটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বড় ব্যবধানে জয় নিশ্চিত করলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): এই আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম ৮৫ হাজার ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহবুব আলম পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট। রাত ১১টার দিকে এনসিপি প্রার্থী মাহবুব আলম নির্বাচনের ফলাফল মেনে নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেজে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে অভিনন্দন জানিয়েছেন। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক): এই আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আবুল খায়ের ভূঁইয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট। লক্ষ্মীপুর-৩ (সদর): লক্ষ্মীপুর সদর আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট। লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর): এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট। লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে জেলার চারটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বড় ব্যবধানে জয় নিশ্চিত করলেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

Update Time : ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬