Dhaka , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৭২ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ৫০ জন সাংবাদিক দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদ হল রুমে এই প্রশিক্ষণের আয়োজন করে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। এর আগে সকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, প্রশিক্ষক শারমিন রিনভী এবং পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

জেলা পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, সুষ্ঠু নির্বাচন আমাদের মূল লক্ষ্য। আমরা চাই নির্বাচন নিরপেক্ষ এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হোক। লক্ষ্মীপুরে ৪৯৬টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে দুইজন করে পুলিশ সদস্য থাকলে আমাদের এক হাজার জন হবে। কিন্তু আমাদের কাছে মোট ১০৫০ জন পুলিশ সদস্য রয়েছে। আরও ৫০০ জন পুলিশ সদস্য প্রয়োজন। এর মধ্যে ২১৫টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। প্রত্যেক কেন্দ্রের জন্য ক্যামেরাও এসেছে। প্রত্যেক থানা থেকে লাইভ সম্প্রচার করা সম্ভব হবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবও নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক

Update Time : ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬