Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৩৯ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে ব্যবসায়ী ও মার্কেট মালিকের দাবি শর্ট সার্কিট নয়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এতে ৮ থেকে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মার্কেট এর মালিক মোঃ কবির হোসেনের।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গত ১ জানুয়ারি দিবাগত রাত ১ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর – মজুচৌধুরীর হাট সড়কের ১৬ নং শাকচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাহেব বাজার সংলগ্ন কবির হোসেনের সেমি পাকা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ১ টার দিকে সেনাবাহিনীর টহলকারী গাড়ী মার্কেটে আগুন জ্বলতে দেখে। পরে দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা দু-জন ব্যক্তি কে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে তার আগেই মার্কেট সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মোঃ কবির হোসেন বলেন, যে স্থান থেকে আগুনের সুত্রপাত হয়েছিল সেখানে কোন ইলেক্ট্রিক লাইন বা সংযোগ নেই। কেউ ইচ্ছাকৃত ভাবেই আগুন দিয়েছে। এতে আমার এবং ভাড়াটিয়ার ৮/ ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) ঝলক মহন্ত বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট

Update Time : ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬