নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম সহ একাধিক নারীর উপর হামলার অভিযোগ উঠেছে মজুচৌধুরীর হাট লঞ্চ ঘাট ইজারাদার আমির আহম্মেদ রাজু ও তার লোকজনের বিরুদ্ধে।
আমির আহম্মেদ রাজু লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) যুবদল নেতা। নয়ন বেগম চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
শুক্রবার ৫ ডিসেম্বর বেলা ১ টার দিকে সদর উপজেলার ২০ নং চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট লঞ্চ ঘাটে এ হামলার ঘটনা ঘটে।
এতে স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম ও কয়েজন নারী সহ ৫ জন আহত হয়। হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের হাত থেকে নারীদের রক্ষা করেতে পারেনি। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত নারীদের চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।
যানা যায়, সকালে ভোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ দোয়েল ঘাটে ভিড়লে সোহাগ লঞ্চ থেকে দড়ি নিয়ে পল্টনের সাথে বাঁধতে গেলে কাজলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি হাতা হাতি হয়। সোহাগ অভিযোগ করে বলেন, প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম এর ভাগীনা পরিচয় দেওয়ার পর তাকে মারধর করে।
পরে নয়ন বেগম খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি এবং যুবদলের কয়েকজন নেতা বিষয়টি মিমাংসার জন্য বসেন তবে এর মধ্যে ঘটে চাকুরী করা মুকুল এক নারীর সাথে তর্কে জড়ায় এক পর্যায়ে তাকে টেনে বাইরে নিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এসময় প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম ও তার সাথে থাকা অন্য নারীরা এগিয়ে এলে তাদের উপরে হামলা করে ঘাট ইজারাদার আমির আহম্মেদ রাজুর কর্মচারীরা।
হামলার শিকার নারীরা বলেন, মুকুল বৈঠকে বসার পর থেকেই নয়ন কে গালমন্দ করতে থাকে। পরে ওই নারী মুকুল কে বের হয়ে চলে যেতে বলায় মুকুল ক্ষীপ্ত হয়ে হামলা করে।
অভিযুক্ত কাজল প্রথম ঘটনার কথা শিকার করলেও অপর অভিযুক্ত আহম্মেদ শাহ মুকুল সকল অভিযোগ অস্বীকার করেন….
হামলার শিকার প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম বলেন, এরা প্রতিনিয়ত ঘাটে যাত্রীদের হয়রানি এমনকি মারধরও করে। আজ লঞ্চের স্টাফ সোহাগ এর উপর হামলা করল। সোহাগ আমার ভাগীনা তাই খবর পেয়ে ঘটনাস্থলে আসলে রাজুর নেতৃত্বে আমার এবং আমার সাথে আসা নারীদের উপর হামলা করে।
মজুচৌধুরীর হাট লঞ্চ ঘাট ইজারাদার আমির আহম্মেদ রাজু বলেন, আমি ঘাটে ছিলাম না নয়ন বেগম ঘাটে এসে আমার এক স্টাফকে মারধর করেছে। গালমন্দ এবং হট্টগোল করেছে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম :
লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪
লক্ষ্মীপুর ছাত্রদল নেতার ওপার তেল ব্যাবসায়ীর হামলা আহত ৪
জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি
প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা
লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধ: প্রবাসী ভাইকে পিটিয়ে হত্যার করলো আপন বড় ভাই
১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার
নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথমবারের মতো মন্ত্রী হলেন লক্ষ্মীপুরে কৃতি সন্তান এ্যানি
লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়
লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ তার লোক জনের ওপর হামলার অভিযোগ আহত-৫
-
Reporter Name - Update Time : ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- ১৮৪ Time View
Tag :













