Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিশাল শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিনিধি: দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।

একই সময় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এআর হাফিজ উল্লাহ তার নির্বাচনী এলাকা কমলনগরে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের ইটেরপুল থেকে রেজাউলের শোভাযাত্রা ও কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে হাফিজের শোভাযাত্রা শুরু হয়।

‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’- এ স্লোগানে শোভাযাত্রার আয়োজন করা হয়।

রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী।

শোভাযাত্রা নিয়ে ঝুমুর এলাকায় পৌঁছে রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিশাল শোভাযাত্রা

Update Time : ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫