Dhaka , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪ লক্ষ্মীপুর ছাত্রদল নেতার ওপার তেল ব্যাবসায়ীর হামলা আহত ৪ জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধ: প্রবাসী ভাইকে পিটিয়ে হত্যার করলো আপন বড় ভাই ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রথমবারের মতো মন্ত্রী হলেন লক্ষ্মীপুরে কৃতি সন্তান এ্যানি লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৩২ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে একটি হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন নিহত আবু হাসেম ঢালীর পরিবার। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নিহতের পুত্রবধূ জেনিন আরা চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী মোঃ শাহ আলম, যিনি বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, আমার শ্বশুর আবু হাসেম ঢালীকে সম্পত্তি বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় । এ ঘটনায় রায়পুর থানায় মামলা (নং–২০, তারিখ ১৬/৬/২০২৫) করা হয়েছে, যা বর্তমানে পিআইবি তদন্ত করছে। কিন্তু মামলাটির তদন্তকে প্রভাবিত করতে আসামিপক্ষ আমার স্বামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে।

তিনি আরও অভিযোগ করেন, আমরা বারবার স্থানীয় পর্যায়ে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু প্রতিপক্ষের প্রভাব ও ভয়ভীতির কারণে বিষয়টি জটিল হয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে এস আই শাহ আলম বলেন, তিনি তার পিতা হত্যার ন্যায্য বিচার চান।

এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪

লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

Update Time : ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫