Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

স্বামীর সাথে অভিমান করে মলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

  • Reporter Name
  • Update Time : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬৩ Time View
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে স্বামীর সাথে অভিমান করে রেহানা আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া  বাচ্চুমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রেহানা চরফলকন ইউনিয়নের সৌদি প্রবাসী মোতালেবের স্ত্রী। তাদের ঘরে আড়াই বছরের পুত্র সন্তান রয়েছে।
‎জানা যায়, চার বছর আগে চরফলকন ইউনিয়নের সৌদি প্রবাসী মোতালেবের সাথে চরলরেন্স ইউনিয়নের সফিকের মেয়ের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের বনিবনা হচ্ছিলোনা। ঘটনার আগে মুঠোফোনের স্বামীর সাথে রেহানার কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় সে। পরে বাড়ির লোক তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করেন।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

স্বামীর সাথে অভিমান করে মলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

Update Time : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫