Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ফের আগুনে পুড়লো লক্ষ্মীপুরের পালিয়ে থাকা সাবেক এমপির বাড়ি

  • Reporter Name
  • Update Time : ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১৮৮ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে পুনরায় আগুন দিয়েছে ছাত্র-জনতা। একপর্যায়ে ট্রাক এনে লুটপাট করার সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সংবাদকর্মী ফরহাদ হোসেনকে জুলাইযোদ্ধা পরিচয়ে এক যুবক হেনস্তা করে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় নয়নের বাসভবন লুবনা কটেজে এ আগুন দেয়া হয়।

স্থানীয়রা জানান, নয়ন জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি। জুলাই গণঅভ্যুত্থানের পর পালিয়ে যান। ৪ আগস্ট প্রথম তার বাড়িতে আগুন দেয় বিক্ষুবদ্ধরা। পরে ৫ আগস্ট ফের আগুন দেয়া হয়। তখন কিছু দুষ্কৃতিকারীরা বাসা থেকে মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে। পরবর্তীতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে গত ৬ ফেব্রুয়ারি ভাঙা বাড়িতে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাড়িটি গোপানে কে বা কারা সংস্কার করছিল। এটি দেখে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল যুবক গিয়ে বাধা দেয়। একপর্যায়ে তারা একটি নিরাপত্তা দেয়াল ভেঙে মালামালে আগুন লাগিয়ে দিয়ে।

এনিয়ে এই বাড়িতেই ৪ বার আগুন দেয়া হলো। বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক অবৈধ এমপি ও ছাত্র হত্যা মামলার আসামি সন্ত্রাসী নয়নের বাসায় দীর্ঘদিন ধরে গোপনে সংস্কার কাজ চলছিল। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা আজ বিক্ষোভ করে। একপর্যায়ে তারা ওই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিভিয়েছি।

জেলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ গণমাধ্যমে বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

ফের আগুনে পুড়লো লক্ষ্মীপুরের পালিয়ে থাকা সাবেক এমপির বাড়ি

Update Time : ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫