Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

জমি দখলে রাখতে ওমান প্রবাসীকে মামলার হুমকি-হয়রানির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
  • ৯৮ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখতে ওমান প্রবাসী হাছান আহাম্মদকে মামলা করার হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে সফিক উল্যাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ওমান প্রবাসী হাছান আহাম্মদ। তিনি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকার মৃত নেছার আহম্মদের ছেলে।

এসময় উপস্থিত ছিলেন হাছানের ভাই কৃষক মুনছুর আহমেদ, ভাবি রৌশন আরা, ভাই কৃষক হোছেন আহাম্মদ ও ভাবি মরিয়ম বেগম।

লিখিত বক্তব্যে হাছান বলেন, সফিক কৌশলে আমাদের ২১ শতাংশ জমি তাদের নামে খতিয়ানভুক্ত করে নেয়। ওই জমির প্রায় ১৪ শতাংশ তারা জোরপূর্বক দখল করে চাষাবাদসহ বিভিন্নভাবে ভোগ করছে। এ ঘটনায় আমরা আদালতে মামলা দায়ের করেছি। এখন তারা আমাদের বসতঘরের পাশে জমি দখল করার চেষ্টা করে। তারা সেনা ক্যাম্পেও আমাদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ দিয়েছে। কিন্তু তদন্তের সেনাবাহিনী কোন প্রমাণ পায়নি। ২৬ আগস্ট আমাদের জমি দখলের চেষ্টা করলে আমরা বাধা দিই। কিন্তু সেখানে হাতাহিত কিংবা কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু তারা আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে শফিক উল্যাহর মোবাইলফোনে কল দিলে তার ছেলে হারুন রিসিভ করে বলেন, তাদের জমি হাছানরা দখল করে রেখেছে। তবে মোবাইলফোনে এ ব্যাপারে আর কোন বক্তব্য দিতে রজি হননি তিনি।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

জমি দখলে রাখতে ওমান প্রবাসীকে মামলার হুমকি-হয়রানির অভিযোগ

Update Time : ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫