Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ভিপি নুরের ওপর হামলা নির্বাচনী ষড়যন্ত্র : এ্যানি

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
  • ১২৬ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর: ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, কেন আজ ডাকসুর সাবেক ভিপি নুর রক্তাক্ত হবেন? কে বা কারা তাকে আঘাত করেছে, তা বের করতে হবে। এটি শুধু ব্যক্তিগত হামলা নয় এটা একটি বড় ষড়যন্ত্র। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আসন্ন নির্বাচনের বিরুদ্ধেই এই আক্রমণ।

একই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচন বানচালের জন্য ভারতীয় আধিপত্যের দালালরা আবারও চক্রান্তে নেমেছে। আমাদের সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৩ বছর পর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হয় এদিন। এর আগে ২০১২ সালে সম্মেলন হয়।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

ভিপি নুরের ওপর হামলা নির্বাচনী ষড়যন্ত্র : এ্যানি

Update Time : ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫