Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

‎মাইলস্টোন কলেজে নিহত শিক্ষার্থী সায়ানের‎ লক্ষ্মীপুরের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২১৪ Time View

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় লক্ষ্মীপুরের নিহত শিক্ষার্থী সায়ান ইউসুফের(১৪) কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারা।

‎মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর চট্টগ্রাম (পতেঙ্গা) জহুরুল হক ঘাটির উইং কমান্ডার মো. রেজাউল হক এর নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত সায়ানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে আসেন। এসময় তারা নিহত সায়ানের কবরে গার্ড অব অনার প্রদান করেন ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিহতের কবর জিয়ারত করেন।

‎কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং উইং কমান্ডার মো. রেজাউল হক এ দুর্ঘটনায়

‎বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে কবর জিয়ারত শেষে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, এটি একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি।

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুরো ঘটনাটি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

‎গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এরমধ্যে ওদিন রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়ান ।

‎নিহত সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নাম্বার সেক্টরে ভাড়া থাকতেন।

‎অপরদিকে একই ঘটনায় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন সোনাপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে আফনান ফায়াজও মারা যায়। তাকে সকালে ঢাকায় দাফন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আফনানও সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। তার মরদেহ ঢাকাতেই দাফন করা হয়।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

‎মাইলস্টোন কলেজে নিহত শিক্ষার্থী সায়ানের‎ লক্ষ্মীপুরের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

Update Time : ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫