কমলনগর প্রতিনিধি : প্রেমিকের সঙ্গে ঘুরতে লক্ষ্মীপুরের রামগতিতেরাস্তা থেকে রিনা আক্তার (২৫) নামের প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজার অদুরে বেড়িঁর ওপরে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারীর সাথে একই উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো.শাহজাহানপর ছেলে মো. হেলালের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিলো। (গতকাল) মঙ্গলবার সন্ধ্যায় রিনাকে বাড়ি থেকে বের করে এনে হাজিরহাট বাজারের যে কোন এক জায়গায় রেখে হেলাল সরে যায়। ধারনা করা হচ্ছে ওই রাতে রিনা নির্যাতনের শিকার হয়েছে। পরে বুধবার ভোরে সে রিনাকে নিতে আসে। ওই সময় রিনাকে নিয়ে হেলাল হাজিরহাট থেকে বেঁড়ি হয়ে রামগতির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাদাম ইউনিয়নের হক বাজার এলাকায় তাদের মধ্যে জগড়া হয়। তাদের ওই জগড়ার দৃশ্য স্থানীয়রা দেখে ফেললে তারা দ্রুত ওই জায়গা থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে রিনার মরদেহ বেঁড়ির ওপর পড়ে থাকতে এলাকাবাসী রামগতি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, রিনার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। এ বিষয়ে তদন্ত চলছে।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে রাস্তায় মিললো ২ সন্তানের জননীর মরদেহ
-
Reporter Name - Update Time : ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- ১৫৭ Time View
Tag :
আলোচিত













